অ্যাডজাস্টমেন্ট ডিসওর্ডার

#Adjustmentdisorder
#Majordepressivedisorder
#posttraumaticstressdisorder

অ্যাডজাস্টমেন্ট ডিসওর্ডার:
মানব জীবনে সাধারণ মানসিক চাপ অনিবার্য, কিন্তু দৈনন্দিন জীবনযাত্রার উপর এর নেতিবাচক প্রভাব এবং তার প্রতিক্রিয়া কখনও কখনও আশানুরূপ নাও হতে পারে।এই নেতিবাচক প্রতিক্রিয়া অ্যাডজাস্টমেন্ট ডিসওর্ডার নামে পরিচিত।

জীবনে সাধারণ চাপপূর্ণ ঘটনা শুরু হওয়ার তিন মাসের মধ্যে মানসিক বা আচরণগত লক্ষণগুলি বিকাশ লাভ করে, যা চিকিৎসাগতভাবে তাৎপর্যপূর্ণ। যেমন:

★বিষন্ন মেজাজ, অশ্রুসিক্ততা, হতাশা
★অত্যধিক উদ্বেগ, নার্ভাসনেস, অস্বস্তি
★আচরণগত সমস্যা

উপরন্তু, এই লক্ষণগুলি অবশ্যই রোগীর দৈনন্দিন ক্রিয়াকলাপ: যেমন সামাজিক বা পেশাগত কার্যকারিতাকে উল্লেখযোগ্যভাবে এবং নেতিবাচকভাবে প্রভাবিত করে।

দৈনন্দিন ক্রিয়াকলাপের নেতিবাচক প্রভাব অবশ্যই মানসিক চাপ তৈরিকারক উপাদানের/ স্ট্রেসরের সাথে বিষমপাতিক (
disproportionate) হারে হবে।

ব্যক্তির সাংস্কৃতিক এবং অর্থনৈতিক অবস্থা এডজাস্টমেন্ট ডিসওর্ডার এর ক্ষেত্রে তাদের প্রতিক্রিয়াকে প্রভাবিত করতে পারে। কারণ কোন ব্যক্তির সাংস্কৃতিক এবং অর্থনৈতিক পটভূমি তার লালন-পালনকে প্রভাবিত করে,
তার মানসিক চাপ মোকাবেলা করার পদ্ধতিকে বাছাই করে।

জেনেটিক্স, আইকিউ, এবং সামাজিক দক্ষতার মতো বিষয়গুলিও এডজাস্টমেন্ট ডিসওর্ডার এর বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মানসিক চাপের সাথে সম্পর্কযুক্ত হওয়ার কারণে এবং কিছু কিছু বৈশিষ্ট্যের মিল থাকার কারণে এডজাস্টমেন্ট ডিসওর্ডার হতে প্রধান বিষন্নতা রোগ (মেজর ডিপ্রেসিভ ডিসওর্ডার) এবং পোস্ট ট্রম্যাটিক ষ্ট্রেস ডিসওর্ডার কে পৃথক করতে কিছু বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে।

এডজাস্টমেন্ট ডিসওর্ডার বনাম মেজর ডিপ্রেসিভ ডিসওর্ডার(MDD) :
কিছু বৈশিষ্ট্য এ দুটি রোগের একই রকম হওয়া সত্ত্বেও, এদুটো রোগ হুবহু একরকম নয়।অ্যাডজাস্টমেন্ট ডিসওর্ডার, ক্লিনিক্যাল বা প্রধান বিষণ্নতা রোগের অনেকগুলি শারীরিক এবং মানসিক উপসর্গের সাথে মেলেনা (যেমন ঘুম, ক্ষুধা এবং শক্তির পরিবর্তন) এবং এর লক্ষণগুলি ও তীব্র বা গুরুতর নয়। যেমন, আত্মহত্যার চিন্তা বা আচরণ প্রধান বিষণ্নতায় কমন কিন্তু এডজাস্টমেট ডিসওর্ডার এ তেমন কমন নয়।

অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার বনাম পোস্টট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (PTSD):

অ্যাডজাস্টমেন্ট ডিসওর্ডার পোস্টট্রমাটিক স্ট্রেস ডিসওর্ডার থেকেও আলাদা। PTSD হল একটি প্রচন্ড ভীতিকর বা মানসিক চাপের ঘটনা দেখা বা এর মধ্য দিয়ে যাওয়ার প্রতিক্রিয়া। লক্ষণগুলি মানসিক আঘাতের পর যে কোন সময় শুরু হয়ে আঘাত পরবর্তী একমাসের বেশি সময় ধরে চলতে পারে। তবে কিছু লোকের জন্য, কয়েক মাস বা কয়েক বছর পরেও তারা আবির্ভূত হয়। একবার শুরু হলে, PTSD উপসর্গ কখনও কখনও এক বছরেরও বেশি সময় ধরে চলতে পারে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ ব্লগ

  • All Posts
  • Behavior Activity Therapy
  • Uncategorized
  • অটিজম-autism
  • কন্ডাক্ট ডিসঅর্ডার
  • গ্যালারি ( ফ্রন্ট)
  • নোটিশ (ফ্রন্ট)
  • পরিচিতি
  • ফ্যামিলি সাইকিয়াট্রি-(PMRH)
  • বিষন্নতা রোগ
  • মাইগ্রেশন সাইকিয়াট্রি
  • মিডিয়া
  • শিশু মনোরোগ

Categories

ব্লগ

ফ্যামিলি সাইকিয়াট্রি (PMRH)

টেলি-সাইকিয়াট্রি

বার্ধক্যকালীন মানসিক সমস্যা

মাইগ্রেশন সাইকিয়াট্রি

Dr Saifun Sumi© 2024 Developed by ClixorBD

Scroll to Top