দ্বন্দ্ব

দ্বন্দ্ব

মনোবিজ্ঞানের ভাষায়, দুই বা ততোধিক শক্তিশালী ইচ্ছা বা উদ্দেশ্যের তাড়না যখন একসাথে বিরাজ করে এবং যখন তা সমাধানযোগ্য হয় না, তখন সেটিকে দ্বন্দ্ব বা কনফ্লিক্ট বলা হয়।

এই দ্বন্দ্ব মূলত তিন প্রকার।

১) এ্যপ্রোচ- এভয়ডেন্স দ্বন্দ্ব: উদাহরণস্বরূপ, একজন যুবক বন্ধুদের সাথে নাচের পার্টিতে যাওয়ার এবং নাচের দলের সদস্য হওয়ার ইচ্ছে পোষণ করতে পারে।কিন্তু সে যদি নাচে পারদর্শী না হয়, তখন সে তার সঙ্গীদের বাস্তব বা কাল্পনিক উপহাসের প্রতি সে সংবেদনশীল হতে পারে।তাই অপমান থেকে বাঁচতে, একই সাথে নাচ এড়াতেও তার একটা উদ্দেশ্য কাজ করে।অর্থাৎ,সে তখন একটি দ্বন্দের মধ্যে থাকে।কারণ সে যদি নাচের পার্টিতে যায় অথবা বা না যায় দুটোতেই সে কষ্ট পাবে।এই ধরনের পরিস্থিতিকে একটি অ্যাপ্রোচ-এভয়ডেন্স দ্বন্দ বা কনফ্লিক্ট বলা হয়।

২)এ্যপ্রোচ- এ্যপ্রোচ দ্বন্দ্ব:দুটি কাঙ্ক্ষিত চাহিদার মধ্যে দ্বন্দ্ব। যেমন যখন একজন যুবককে দুটি আকর্ষণীয় এবং উপযোগী ক্যারিয়ারের মধ্যে যে কোন একটিকে বেছে নিতে হয়।কারণ একটি তার নিজের পছন্দ, অন্যটি তার অভিভাবক এর পছন্দ।

৩)এভয়ডেন্স- এভয়ডেন্স দ্বন্দ্ব:দুটি বিপদ বা হুমকির মধ্যে একটি দ্বন্দ্ব, এটি সাধারণত বেশি বিরক্তিকর। যেমন; একজন মানুষ যখন তার চাকরিকে তীব্রভাবে অপছন্দ করে কিন্তু সে ছেড়ে দিলে ও বেকারত্বের হুমকিতে থাকে।

দ্বন্দ্ব সব সমান গুরুতর নয়।

যখন তীব্র হুমকি বা ভয় জড়িত দ্বন্দ্বগুলি সমাধান করা না হয়, তখন তা ব্যক্তিকে অসহায় এবং উদ্বিগ্ন করে তোলে।

দ্বন্দ্বগুলি প্রায়শই অচেতন হয়; এই অর্থে যে ব্যক্তি স্পষ্টভাবে তার কষ্টের উৎস সনাক্ত করতে পারে না।
অনেক শক্তিশালী আবেগ—যেমন ভয় এবং প্রতিকূলতা—ব্যক্তির সংস্কৃতির দ্বারা এতটাই অননুমোদিত হয় যে একজন মানুষ সেগুলিকে নিজের কাছেও অস্বীকার করে।
যখন এই ধরনের আবেগ একটি সংঘাতে পরিণত হয়, তখন ব্যক্তি উদ্বিগ্ন হয় কিন্তু তার কারণ বুঝতে পারেনা।তখন সমস্যাটি সহ্য করার জন্য যুক্তিযুক্ত চিন্তাভাবনা আনতে মানুষটি সক্ষম হন না।

(‘সব্বে সত্ত্বা সুখিতা ভবন্তু!’)

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ ব্লগ

  • All Posts
  • Behavior Activity Therapy
  • Uncategorized
  • অটিজম-autism
  • কন্ডাক্ট ডিসঅর্ডার
  • গ্যালারি ( ফ্রন্ট)
  • নোটিশ (ফ্রন্ট)
  • পরিচিতি
  • ফ্যামিলি সাইকিয়াট্রি-(PMRH)
  • বিষন্নতা রোগ
  • মাইগ্রেশন সাইকিয়াট্রি
  • মিডিয়া
  • শিশু মনোরোগ

Categories

ব্লগ

ফ্যামিলি সাইকিয়াট্রি (PMRH)

টেলি-সাইকিয়াট্রি

বার্ধক্যকালীন মানসিক সমস্যা

মাইগ্রেশন সাইকিয়াট্রি

Dr Saifun Sumi© 2024 Developed by ClixorBD

Scroll to Top