#ছুটিরদিনগুলিতে
গৃহস্হালীর কাজ, পড়াশোনা ইত্যাদি ছাড়াও ছুটির দিনগুলোতে যা করা যেতে পারে:
• আত্ম উন্নয়নমুলক কাজে ব্যস্ত থাকতে পারেন: যেমন
নতুন কোন কোর্স শিখতে পারেন( কোডিং, লেখালেখি বা কোনো যন্ত্র বাজানো ইত্যাদি), অন্যকে অনলাইন/অফলাইন কোর্স করাতে পারেন, আত্মউন্নয়নমূলক বই পডতে পারেন বা কোন কর্মশালায় অংশগ্রহণ করতে পারেন।
• সৃজনশীল কাজের সাধনা করতে পারেন:লেখালেখি, ছবি আঁকা, গান গাওয়া, রান্না করা এগুলোর মত যে কোন একটি কাজ বেছে নিতে পারেন।
• শারীরিক কার্যকলাপ বাড়াতে পারেন:আপনি উপভোগ করেন এমন একটি নতুন খেলা, বাইক চালানো, সাঁতার কাটা বা প্রকৃতিতে হাঁটাকে বেছে নিতে পারেন।
.কোন স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণ করতে পারেন।
• প্রিয়জনের সাথে সংযোগ স্হাপন করতে পারেন: একসাথে সময় কাটাতে পারেন,সিনেমা দেখার, গেম খেলার বা একসাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। বয়োজ্যেষ্ঠদের শরীর ও মনের যত্ন নিতে পারেন।বয়োকনিষ্ঠদের সাথে বন্ধুসুলভ আচরণ, তাদেরকে জানার ও বোঝার চেষ্টা করতে পারেন। সমবয়সীদের সমস্যা সমাধানে পাশে থাকতে পারেন।
• আপনার ঘর গোছাতে পারেন, নতুন করে সাজাতে পারেন।
• ভ্রমণ করতে পারেন।একটি জাতীয় উদ্যান ঘুরে দেখতে পারেন, একটি নতুন শহরে ঘুরতে যেতে পারেন।
.মেডিটেশন, রিলাক্সেশন করতে পারেন। রূপচর্চা করতে পারেন। নিজের যত্ন নিতে পারেন, যা ব্যস্ততার দিনগুলোতে করা হয়ে ওঠেনা।
.ধর্মচর্চায় বিশেষভাবে মনোনিবেশ করতে পারেন।
🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋