মানসিক চাপ থেকে টিনিটাস: করণীয়

মানসিক চাপ থেকে টিনিটাস: করণীয়

কানে শোঁ শোঁ, ভোঁ ভোঁ,  ঝিঁ ঝিঁ পোকার ডাক বা  ঘন্টার আওয়াজ শোনার সমস্যাকে বলা হয় টিনিটাস।

ভেষ্টিবিউলুককলিয়ার নার্ভ বা অন্তঃকর্ণের সমস্যার কারণে টিনিটাস হয়ে থাকে। তাছাড়া,  উচ্চস্বরে হেডফোনে গান শোনা, বাদ্যযন্ত্র বাজানো, পিস্তল এবং মেশিনগান, হর্ণের শব্দ টিনিটাস হওয়ার ঝুঁকি বাড়ায়।

হ্যাঁ, মানসিক চাপের কারণেও টিনিটাস শুরু হতে পারে  বা যাদের টিনিটাস আগেই ছিল সেটিকে আরও খারাপ করতে পারে। 
স্ট্রেস বা মানসিক চাপ বিভিন্ন উপায়ে টিনিটাস সৃষ্টি করতে পারে, যার মধ্যে রয়েছে: 

*স্ট্রেস টিনিটাস এর উপলব্ধি কে বাড়াতে পারে।

* স্ট্রেস ঘাড়, কাঁধ এবং চোয়ালের মাংসপেশিতে টান সৃষ্টি করতে পারে; যা কানের চারপাশের পেশী এবং কাঠামোকে প্রভাবিত করতে পারে। 

* স্ট্রেস হরমোন বা কর্টিসল শ্রবণতন্ত্রকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে;  রক্ত ​​প্রবাহ, প্রদাহ এবং স্নায়ুর কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে।

*স্ট্রেস ঘুমের ধরণে হস্তক্ষেপ করতে পারে, যা মানুষকে অবসাদগ্রস্হ করে তোলে  এবং তখন  টিনিটাসের সাথে মানিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে।

*স্ট্রেস গ্লুটামেটের উৎপাদন বাড়াতে পারে, একটি নিউরোট্রান্সমিটার যা নিউরনকে সংযুক্ত করে। 
যখন নিউরন অনেক বেশি উত্তেজক সংকেত পায়, তখন তারা ওভারলোড হয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ক্ষতি স্নায়ুকে প্রভাবিত করতে পারে, যা শব্দ প্রেরণ করতে সাহায্য করে। 

মানসিক কারণ হতে  উদ্ভুত টিনিটাস এর ব্যবস্হাপণা:

• মানসিক চাপের প্রতি  প্রতিক্রিয়াগুলিকে শিথিল করা এবং নিয়ন্ত্রণ করতে শেখা৷

• শিথিলকরণ ব্যায়াম, কাউন্সেলিং, বা পরিপূরক থেরাপি অনুশীলন করা

• কফি, নিকোটিন, চকোলেট, অ্যালকোহল এবং চিনিযুক্ত পানীয়ের মতো টিনিটাসকে আরও খারাপ করে তুলতে পারে এমন খাবার এড়িয়ে চলা

• পর্যাপ্ত ঘুমানো

• রাতে স্ক্রিন টাইম এড়িয়ে চলা

• যোগব্যায়াম, ধ্যান, বা গভীর শ্বাস-প্রশ্বাসের অনুশীলন করা

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ ব্লগ

  • All Posts
  • Behavior Activity Therapy
  • Uncategorized
  • অটিজম-autism
  • কন্ডাক্ট ডিসঅর্ডার
  • গ্যালারি ( ফ্রন্ট)
  • নোটিশ (ফ্রন্ট)
  • পরিচিতি
  • ফ্যামিলি সাইকিয়াট্রি-(PMRH)
  • বিষন্নতা রোগ
  • মাইগ্রেশন সাইকিয়াট্রি
  • মিডিয়া
  • শিশু মনোরোগ

Categories

ব্লগ

ফ্যামিলি সাইকিয়াট্রি (PMRH)

টেলি-সাইকিয়াট্রি

বার্ধক্যকালীন মানসিক সমস্যা

মাইগ্রেশন সাইকিয়াট্রি

Dr Saifun Sumi© 2024 Developed by ClixorBD

Scroll to Top